Sahel Ahmed
Software Engineer

শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা আর সংগঠনের জন্য অ্যাপ ও ওয়েবসাইট বানাই — যা প্রতিদিনের কাজকে সহজ করে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাপব্যবসার অ্যাপসংগঠনের অ্যাপওয়েবসাইট
NEELGROVE
Blood Donor Management
রক্তদান সংস্থার জন্য সম্পূর্ণ ফ্রি

জরুরি মুহূর্তে
সঠিক ডোনার, সেকেন্ডেই

আবেদন দিলেই ওই রক্তের গ্রুপের প্রতিটি ডোনারের ফোনে সাথে সাথে নোটিফিকেশন — অ্যাপ বন্ধ থাকলেও। আর ৩০ জনকে একে একে ফোন করতে হবে না।

অ্যাপ ডাউনলোড করুন
দেখে শিখুন

এক মিনিটের ভিডিওতে পুরো ব্যাপারটা

কার্ডে চাপ দিলেই বড় করে চলবে।

শুরু করুন

আপনি কে, সেখান থেকেই শুরু

সংস্থার দায়িত্বে আছেন?

নিজের সংস্থার অ্যাপ চালু করুন, মাত্র ২ মিনিটে
  1. অ্যাপ ডাউনলোড করে লগইন পাতার নিচে "আপনার সংস্থা খুলুন"-এ চাপ দিন
  2. Google দিয়ে একাউন্ট খুলুন, সংস্থার নাম ও উপজেলা দিন
  3. যোগদানের কোডটা সদস্যদের পাঠান — ব্যাস, সংস্থা চালু

রক্তদাতা বা সদস্য?

আপনার সংস্থায় যোগ দিন, এক মিনিটে
  1. অ্যাপ খুলে "নতুন একাউন্ট"-এ চাপ দিন
  2. তালিকা থেকে আপনার সংস্থা বাছুন, অথবা কোড দিন
  3. মোবাইল নম্বর আর রক্তের গ্রুপ দিন — জরুরি আবেদন এলেই জানবেন
ভেতরে যা পাবেন

পরিষ্কার, সহজ, বাংলায়

সুবিধা

একটা সংস্থা চালাতে যা যা লাগে

গ্রুপ ধরে তাৎক্ষণিক নোটিফিকেশন

B− রক্তের আবেদন হলে শুধু B− ডোনার আর অ্যাডমিনদের ফোনে নোটিফিকেশন যায় — অ্যাপ বন্ধ থাকলেও। কাউকে বিরক্ত না করে, ঠিক মানুষের কাছে।

কে এখন দিতে পারবেন

শেষ রক্তদানের তারিখ হিসাব করে হোমপেজেই দেখায় — কোন গ্রুপে এই মুহূর্তে কতজন প্রস্তুত।

ডোনারের নম্বর সুরক্ষিত

সাধারণ সদস্যরা অন্য ডোনারের নম্বর দেখতে পায় না। এক সংস্থার তথ্য আরেক সংস্থা কখনো দেখে না।

ডিজিটাল ডোনার কার্ড

প্রত্যেক ডোনারের নিজের কার্ড — রক্তদানের সংখ্যা সহ। ডাউনলোড করে ফেসবুকে শেয়ার করা যায়।

সদস্য ও অনুমোদন

কোড দিয়ে যোগদান, অ্যাডমিনের অনুমোদন, রোল ভাগ করা — সংস্থার নিয়ন্ত্রণ আপনার হাতে।

তহবিলের স্বচ্ছ হিসাব

জমা, খরচ আর স্টেটমেন্ট — চাইলে সব সদস্য দেখবে, চাইলে বন্ধ রাখবেন।

গ্রুপ চ্যাট ও নোটিশ

সংস্থার সবার সাথে এক জায়গায় কথা, আর জরুরি নোটিশ সবার ফোনে একসাথে।

ইনস্টল

চার ধাপে ফোনে চালু

প্রথমবার একটা বাড়তি অনুমতি লাগে, পরে আর না।

১

ডাউনলোড

লাল বাটনে চাপ দিন, ফাইলটা ফোনে নেমে আসবে।

২

অনুমতি দিন

"অজানা উৎস" বা Unknown sources চাইলে অনুমতি দিন।

৩

ইনস্টল

নামা ফাইলে চাপ দিয়ে Install — কয়েক সেকেন্ডের কাজ।

৪

শুরু করুন

সংস্থা খুলুন, অথবা আপনার সংস্থায় যোগ দিন।

ফোন সতর্কবার্তা দেখালে?

অ্যাপটা এখনো প্লে স্টোরে আসেনি, তাই ফোন প্রথমবার চেনে না। এটা স্বাভাবিক — "যাই হোক ইনস্টল করুন" বা Install anyway চাপলেই হবে।

প্রশ্নোত্তর

যা সবাই জানতে চায়

সত্যিই কি ফ্রি?

হ্যাঁ। রক্তদান সংস্থার জন্য অ্যাপটা এখন সম্পূর্ণ ফ্রি — সংস্থা খোলা, ডোনার যোগ, নোটিফিকেশন সব কিছু।

অ্যাপ বন্ধ থাকলেও কি নোটিফিকেশন আসবে?

হ্যাঁ। ফোনে ইন্টারনেট থাকলেই নোটিফিকেশন পৌঁছায়, অ্যাপ খোলা থাকার দরকার নেই।

ডোনারদের ফোন নম্বর কি সবাই দেখতে পারবে?

না। ডোনারের নম্বর শুধু অ্যাডমিন দেখেন। সাধারণ সদস্যরা নাম দেখেন, আর যোগাযোগের জন্য সংস্থার নম্বর পান।

iPhone-এ চলবে?

iPhone-এর জন্য ওয়েব অ্যাপ আছে। লিংক পেতে WhatsApp করুন, ব্রাউজারে খুলে "Add to Home Screen" করলেই অ্যাপের মতো চলবে।

নতুন ভার্সন এলে কী করব?

এই পাতা থেকেই আবার ডাউনলোড করে ইনস্টল করুন। আপনার সব তথ্য আগের মতোই থাকবে।

সেটআপে সাহায্য পাব?

অবশ্যই। WhatsApp করলে আমরা নিজে আপনার সংস্থা সেটআপে সাহায্য করব, দরকার হলে ডোনার তালিকাও তুলে দেব।

আপনার সংস্থাকে আজই
ডিজিটাল করুন

অ্যাপ ডাউনলোড করুন
কম্পিউটারে আছেন? ফোনের ক্যামেরায় স্ক্যান করুন

সাহায্য লাগবে?

ইনস্টলে সমস্যা, সংস্থা সেটআপ, বা আপনার প্রতিষ্ঠানের জন্য আলাদা অ্যাপ — সরাসরি কথা বলুন।

Blood Donor Managementসম্পূর্ণ ফ্রি
ডাউনলোড